প্রকাশ: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৮:০৮ পিএম (ভিজিট : ২০৩)

X
ট্রেনে কাটা পড়ে নীলফামারী জেলা সহকারী তথ্য কর্মকর্তা প্রকাশ চন্দ্র রায়ের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে দেবির ডাঙ্গা সড়কের রেল ক্রসিং এলাকায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, প্রকাশ চন্দ্র রায় (৫৬) বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি আসার প্রায এক ঘণ্টা আগেই মটর সাইকেল একটি তেতুল গাছের নিচে রেখে রেল লাইনের ধারে হাটা হাটি করছিলেন। ট্রেনটি কাছাকাছি আসতেই প্রকাশ চন্দ্র রায় রেল লাইনে বসে পড়েন ও মুহূর্তের মধ্যেই টেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে যান। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
স্থানীয়রা আরো বলেন, তার দুই ছেলে এক মেয়ে। পরিবারে তার স্ত্রীর সাথে সম্পর্ক ভাল ছিল না। প্রকাশ চন্দ্র বর্মন প্রায় দিন স্ত্রীর কাছে বিভিন্ন ভাবে মানসিক নির্যাতনের শিকার হতেন। তার পরিবার ও অফিস সূত্রে জানা গেছে তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন উন্নত চিকিৎসার জন্য অফিস থেকে ছুটি নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। প্রকাশ চন্দ্র রায় উত্তর হাড়োয়া এলাকার মোহন বর্মনের ছেলে।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে প্রকাশ চন্দ্র বর্মনের মৃত্যু হয়। স্থানীয়রা ঘটনাটিকে আত্মহত্যা বলছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে ময়না তদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য প্রকাশ চন্দ্র রায় নীলফামারী জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী থেকে পদোন্নতি পেয়ে জেলা সহকারী তথ্য অফিসারের দায়িত্ব পালন করছিলেন। প্রকাশ চন্দ্র রায়ের আর ৪ বছর চাকরি ছিল এর পরে তিনি অবসরে যেতেন।
বাবু/জেএম