প্রকাশ: রোববার, ২০ আগস্ট, ২০২৩, ১১:৩৫ এএম (ভিজিট : ১৮২)

X
খুলনার বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও সাধারণের নাগালের মধ্যে আসেনি দাম। বিগত কয়েকদিন ইলিশের দাম চড়া থাকলেও এবার কিছুটা নামমাত্র কমমূল্যে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা। তারপরেও সাধারণ ক্রেতার নাগালের বাইরে রয়েছে ইলিশ।
নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে গত কয়েক দিনের তুলনায় বেড়েছে ইলিশের আমদানি। ইলিশ কেনায় ক্রেতার আগ্রহ থাকলেও এখনও সাধারনের নাগালে আসেনি দাম।
খুলনার কেডিএ সন্ধ্যা বাজারে, ৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশের কেজি ৫৫০-৬০০ টাকা। ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশের কেজিতে ১১০০টাকা। ৯০০-৯৫০ গ্রাম ওজনের ইলিশের কেজিতে ১৩০০ টাকা, যা গত কয়েক দিন আগে ১৮০০ টাকা কেজিতে বিক্রি হয়েছিলো।
১কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ টাকায় যা আগে ২৬০০-২৮০০ টাকায় বিক্রি হয়েছিলো।
মাছ বিক্রেতা তৌহিদ হোসেন বলেন, ৩-৪ দিন আগের থেকে মাছ বেশি আমদানি হয়েছে। তাই বাজারে মাছের পরিমানও বেড়েছে। তবে ক্রেতারা আসছে দাম শুনে চলে যাচ্ছে।
বাবু/এ.এস