সাঁথিয়ায় স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

পাবনার সাঁথিয়ায় চাঞ্চল্যকর মতিন হত্যার প্রকৃত খুনিদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহত মতিনের স্ত্রী আজিরন খাতুন।রোববার (২০

2023-08-20T19:23:51+00:00
2023-08-20T19:23:51+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
মতিন হত্যাকাণ্ড
সাঁথিয়ায় স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন
নিরাপত্তাহীনতায় ভুগছে নিহতের পরিবার
বেড়া-সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ আগস্ট, ২০২৩, ৭:২৩ পিএম   (ভিজিট : ২২৪)
X

পাবনার সাঁথিয়ায় চাঞ্চল্যকর মতিন হত্যার প্রকৃত খুনিদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহত মতিনের স্ত্রী আজিরন খাতুন। 

রোববার (২০ আগষ্ট) দুপুরে সাঁথিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিহত মতিনের স্ত্রীর পক্ষে তার বড় মেয়ে সবিতা খাতুন লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামীকে গত বছরের ৪ জুন নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান,কামরুজ্জামান রতন, জাহিদুল ইসলাম, মিজানুর রহমান ও তার লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে। আমরা এই হত্যা কান্ডের বিচার চাই। 

সংবাদ সম্মেলনে উপস্থিত নিহত মতিনের ছোট মেয়ে নাসরিন আক্তার (১৮) বলেন, পিতা হত্যার বিচার চাওয়ায় আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নিহত মতিনের স্ত্রী আজিরন খাতুন, মেয়ে সবিতা খাতুন, নাসরিন আক্তার, আশা মনি ও মেয়ে জামাই আশরাফুল ইসলাম।

উল্লেখ্য, গত বছরের (২০২২) ৪ জুন রাত সাড়ে ৯টার দিকে সাঁথিয়া পৌর সদরের ফেঁচুয়ান ছোটপুটিপাড়া গ্রামের আওলঘাটা ঘোনারচক ইছামতি নদীর দক্ষিন তীরে মহির উদ্দিন ওরফে মরহের ছেলে আব্দুল মতিনকে (৫০) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বাবু/জেএম








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy