শাহজালালে ৭ কেজি সোনাসহ বিমানের গাড়িচালক আটক

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বিমানের এক গাড়ি চালককে ৬৮টি সোনার বারসহ আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। আটক মো.

2023-08-21T11:03:54+00:00
2023-08-21T11:03:54+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
শাহজালালে ৭ কেজি সোনাসহ বিমানের গাড়িচালক আটক
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১১:০৩ এএম   (ভিজিট : ১২৪)
X


ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বিমানের এক গাড়ি চালককে ৬৮টি সোনার বারসহ আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। আটক মো. বিল্লাল হোসেন রাষ্ট্রায়াত্ত সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন গাড়িচালক বলে ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান।

আজ সোমবার (২১ আগস্ট) এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল রোববার বেলা আড়াইটার দিকে আট নম্বর গেইট দিয়ে বিল্লাল একটি মাইক্রোবাস নিয়ে বের হওয়ার সময় ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিমের সদস্যরা গাড়িটি আটকায়।

তল্লাশি চালিয়ে তারা ওই গাড়িতে চালকের পাশের আসনের সঙ্গে টেপ দিয়ে মোড়ানো ৬৮টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ৭ কেজি ৮৮৮ গ্রাম বলে জানান অথেলো।

তিনি বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল বলেছে, আমজাদ নামে একজন ট্রলিম্যান তাকে ওই টেপ মোড়ানো প্যাকেটটি দিয়েছে। বিমানবন্দর থেকে বের হওয়ার পর আমজাদের তা নেওয়ার কথা ছিল।”

কাস্টমস কর্মকর্তারা আমজাদকে ধরার চেষ্টা করলেও সে পালিয়ে যায় বলে জানান ডেপুটি কমিশনার অথেলো।

আটক বিল্লাল হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

বাবু/এ.এস






  বিষয়:   শাহজালাল 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy