ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কা নিহত ৩
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১:৫৪ পিএম (ভিজিট : ১৪৫)

X
কাভার্ডভ্যানের ধাক্কায় দাঁড়িয়ে থাকা অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে।
নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। আজ সোমবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিচ্ছিল। এসময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন পুরুষ ও এক শিশু নিহত হয়। এছাড়া দুইজন যাত্রী আহত হন।তিনি আরও বলেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাবু/এ.এস