প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৩:৪২ পিএম (ভিজিট : ২০৭)

X
কক্সবাজারের শহরে আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন নামে এক আওয়ামী লীগ নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) সকাল ১০ টার দিকে শহরের হলিডের মোড়ে 'সানমুন' আবাসিক হোটেলের ২০৮নং কক্ষে ওই নেতার মরদেহ পাওয়া যায়।
নিহত সাইফ উদ্দিন পৌর আওয়ামী লীগের সাবেক দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন। তার বাড়ি শহরের ঘোনার পাড়া এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের ২০৮নং কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আছে।
তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্রাইম সিনের টিম আসছে। মরদেহ উদ্ধার করার পর আরও বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সাংবাদিকদের বলেন, সিসিটিভির ফুটেজ এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় খুব অল্প সময়ে ভেতর আসামি সনাক্ত করে গ্রেপ্তার করা হবে৷
বাবু/এ.এস