প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৩:৫৮ পিএম (ভিজিট : ৩৯৯)

X
ঢাকার ধামরাই উপজেলার বালিয়া কাজীপাড়া এলাকায় আসাদ এগ্রো ফার্ম খামারে সকালে খাবার দেওয়ার ২ ঘণ্টার ব্যবধানে ১১টি গরু মারা গেছে। আশঙ্কাজনক রয়েছে ৫টি গরু। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
খামারের মালিক আসাদ খান জানান, সকালে খাবার দেয়ার পর থেকে একে একে গরুগুলির মৃত্যু হয়। আমরা গত দুইবছর ধরে একই ধরনের খাবার পরিমাণ মতো গরুকে খাওয়াচ্ছি। মারা যাওয়ার সময় প্রতিটা গরুর পায়খানার রাস্তা দিয়ে রক্ত দেখা গেছে। তিনি জানান, আমার কোন শত্রু নেই। তবে কি কারণে গরু গুলি মারা গেলো বুঝলাম না।
খামারের পরিচর্যাকারী সাদ্দাম হোসেন জানান প্রতিদিনের ন্যায় সকাল ৭টায় আমি গরুগুলোকে খাবার দেই। খাবার খাওয়ার সময় সব গরু স্বাভাবিক ছিলো। ২ঘন্টা পরে শুনতে পাই খামারের ১১টি মারা গেছে।
ধামরাইয়ের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সেলিম জানান, আমি শুনেছি আমি ও ভেটারেনারি সার্জন দুজনই ঢাকাতে কো-অর্ডিনেশন মিটিং এ আছি। ঘটনাস্থলে উপ-সহকারী যাচ্ছে ওখানে কি সমস্যা এবং সেখানকার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবে।
বাবু/জেএম