চাঁপাইনবাবগঞ্জে পতিত জমি ব্যবহার করে পুরস্কার পেল তিন প্রতিষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর অনুশাসনমতে ২০২২-২৩ অর্থবছরে পতিত জমির সর্বোচ্চ ব্যবহারকারী সরকারি দপ্তরের স্বীকৃতিস্বরূপ তিন প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা

2023-08-21T18:37:57+00:00
2023-08-21T18:37:57+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে পতিত জমি ব্যবহার করে পুরস্কার পেল তিন প্রতিষ্ঠান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৬:৩৭ পিএম   (ভিজিট : ১১৮)
X

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর অনুশাসনমতে ২০২২-২৩ অর্থবছরে পতিত জমির সর্বোচ্চ ব্যবহারকারী সরকারি দপ্তরের স্বীকৃতিস্বরূপ তিন প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এতে প্রথম হয়েছে জেলা কারাগার, দ্বিতীয় চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও তৃতীয় হয়েছে হর্টিকালচার সেন্টার।

রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই স্মারক প্রদানের আয়োজন করে। জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সম্মাননা স্মারকগ্রহণ করেন যথাক্রমে জেল সুপার মজিবুর রহমান মজুমদার, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী এজেএম মাসুদুর রহমান ও হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. বিমল কুমার প্রামানিক।

এসময় পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কৃষিবিদ আহমেদ মাহবুবু-উল-ইসলাম, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. পলাশ সরকার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy