প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৬:৪৩ পিএম (ভিজিট : ১৯৮)

X
২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ এর সকল নেতা কর্মীদের স্মরণে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ আগস্ট) সকালে সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটি সভাপতি মফিজুর রহমান। সৈয়দ দ্বীন মোহাম্মদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট নাছির উদ্দিন বাহার, আবদুল মজিদ ভুলু, শাখাওয়াতুল হক বিটু, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরণ।
সভায় অন্যান্যদের মধ্যে পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব বাবুল, যুবলীগের সভপতি নাছির উদ্দিন অপু ,সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সভপতি মাহমুদুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বাবু/জেএম