ঝালকাঠিতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

খান বশির, নলছিটি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ রাজিব মাঝি (৩০)নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার দপদপিয়া

2023-08-21T19:55:40+00:00
2023-08-21T19:55:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে ইয়াবাসহ মাদক কারবারি আটক
খান বশির, নলছিটি
প্রকাশ: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৭:৫৫ পিএম   (ভিজিট : ১৮৪)
X

ঝালকাঠির নলছিটিতে ইয়াবাসহ রাজিব মাঝি (৩০)নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠী এলাকায় থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার রাজিব মাঝি (৩০) ওই এলাকার মো. জাহাঙ্গীর মাঝির ছেলে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এসময় তার কাছে থেকে একটি সিগারেটের প্যাকেটের মধ্যে থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের মাদক অভিযান অব্যাহত থাকবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy