চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় হঠাৎ আগুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি সিএনজি চালিত অটোরিকশায় চলতি পথে হঠাৎ আগুন ধরে যায়।আজ (২২ আগস্ট) মঙ্গলবার সকাল সোয়া ৮টার

2023-08-22T11:57:24+00:00
2023-08-22T11:57:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চলন্ত সিএনজি চালিত অটোরিকশায় হঠাৎ আগুন
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ১১:৫৭ এএম   (ভিজিট : ১৩৭)
X


কিশোরগঞ্জের করিমগঞ্জে একটি  সিএনজি চালিত অটোরিকশায় চলতি পথে হঠাৎ আগুন ধরে যায়।

আজ (২২ আগস্ট) মঙ্গলবার  সকাল সোয়া ৮টার দিকে করিমগঞ্জ-কিশোরগঞ্জ সড়কের উপজেলার বাগানবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

সকালে কিশোরগঞ্জ শহর থেকে সিএনজি চালিত অটোরিকশাটি করিমগঞ্জের বালিখলা ঘাটের দিকে যাচ্ছিল। পরে করিমগঞ্জ উপজেলার বাগানবাড়ী এলাকায় এসে হঠাৎ চলন্ত অটোরিকশায় আগুন ধরে যায়।

আগুন দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।

করিমগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy