প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৮:০৪ পিএম (ভিজিট : ১২৫)

X
কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫০ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাদের আটক করে দুপুরের দিকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম সদরে ১, উলিপুরে ২২ ও ফুলবাড়ী থানায় ১ জনসহ ২৪ জন, সিআর ওয়ারেন্ট মূলে ফুলবাড়ীতে ১, ভূরুঙ্গামারীতে ১, নিয়মিত মামলায় গ্রেফতার ২৬ জনসহ মোট ৫০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সংশ্লিষ্ট থানার ওসিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, প্রতিদিন এ অভিযান অব্যাহত রয়েছে। আমরা এ জেলাকে নিরাপদ রাখতে অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বাবু/জেএম