প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৮:২৫ পিএম (ভিজিট : ১৫৩)

X
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানকালে এডিস মশার লার্ভা পাওয়ায় ১২টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনের সঙ্গে সংশ্লিষ্ট মালিকদের ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার করপোরেশনের গ্রিন রোড, মালিবাগ, নীলাম্বর সাহা রোড, হাজারীবাগ, ফরাশগঞ্জ রোড, বিকে দাস লেন, শ্যাম বাজার রোড, মুগদা, মানিকনগর, ত্রিমোহনী হাজীবাড়ি রোড, নয়াবাগ, দক্ষিণগাঁও, প্রশান্তিবাগ, সবুজবাগ, নিঝুমবাগ, ডেমরা, পশ্চিম মতুয়াইল ও পূর্ব ধোলাইপাড় এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র আবু নাছের জানান, আজকের অভিযানে ডিএসসিসির এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি ১৬ নম্বর ওয়ার্ডের গ্রিন রোড এলাকায় ৫৩টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ১টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১ মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
বাবু/জেএম