বিকাশ কর্মীর ছিনতাইকৃত টাকা উদ্ধার, ২ জন গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বাঁশখালীর বিকাশকর্মীর কাছ থেকে ছিনতাইকৃত টাকা সহ দুইজনকে গ্রেফতার করেছে বাঁশখালী থানার পুলিশ৷গত ২১ আগস্ট রাত সাড়ে ১১টায়

2023-08-22T20:57:46+00:00
2023-08-22T20:57:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বিকাশ কর্মীর ছিনতাইকৃত টাকা উদ্ধার, ২ জন গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৮:৫৭ পিএম   (ভিজিট : ২৭০)
X

বাঁশখালীর বিকাশকর্মীর কাছ থেকে ছিনতাইকৃত টাকা সহ দুইজনকে গ্রেফতার করেছে বাঁশখালী থানার পুলিশ৷ 

গত ২১ আগস্ট রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর এবং বাঁশখালী থানাধীন পুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে বাঁশখালীর ৪নং ওয়ার্ড, ৩নং খান-খানাবাদের আবু তাহেরের ছেলে মো. বাহার চৌধুরী (২৬)  এবং চাপাছড়ি, ৮নং ওয়ার্ড, ৪নং বাহারছড়ার রফিক আহাম্মদের ছেলে মো. বোরহান উদ্দিন (২৫)কে লুণ্ঠিত দুই লক্ষ আটষট্টি হাজার টাকার মধ্যে ৪৬ হাজার টাকা, ২টি ছোরা এবং ২টি স্মার্ট ফোনসহ গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম জেলার পুলিশ সূত্র জানিয়েছে, জেলা সুপার এস. এম. শফিউল্লাহ বিপিএম এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন পিপিএম এর তত্ত্বাবধানে বাঁশখালী থানার এসআই(নি:)/ রাজিব চন্দ্র পোদ্দার, এসআই(নি:) আহসান হাবিব, এএসআই(নি:) আব্দুল খালেক সহ অন্যান্য ফোর্স অংশ নেন৷  

এই ঘটনায় বাঁশখালী থানার (মামলা নং-৩১) ধারা-৩৯৪ পেনাল কোড রুজু করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy