প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৫:২১ পিএম (ভিজিট : ১৫৩)

X
পাইপলাইনের জরুরী প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাজধানীর কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস থাকবে না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (২৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরী প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ (আট) ঘণ্টা তালতলা, গোড়ান, সিপাহীবাগ, তিলপাপাড়া, শান্তিপুর, দক্ষিণ বনশ্রী, নন্দিপাড়ার উত্তরাংশ এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, উক্ত সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বাবু/এ.এস