প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৬:১৮ পিএম (ভিজিট : ২৬০)

X
পটুয়াখালীর রাঙ্গাবালীর সদর ইউনিয়নের পূর্ব বাহেরচর গ্রামের নিজ বসতঘর থেকে ৩৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি সুরমা বেগমকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে তাকে গলাচিপা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতার সুরমা ওই গ্রামের ফিরোজ গাজীর স্ত্রী।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে সুরমার বসতঘর অভিযান চালায় পুলিশ। এ সময় ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় সুরমাকে। তবে পালিয়ে যায় সুরমার স্বামী ফিরোজ গাজী।
এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) র্নূরুল ইসলাম মজুমদার বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুরমা ও তার স্বামী ফিরোজের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
বাবু/জেএম