সাভারে জমি দখলে ব্যর্থ হয়ে বোমা বিস্ফোরণ

সাভার প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার সাভারে স্থানীয়দের ধাওয়ার মূখে জমি দখলে ব্যর্থ হয়ে গুলিবর্ষণ ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে

2023-08-23T19:30:50+00:00
2023-08-23T19:30:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাভারে জমি দখলে ব্যর্থ হয়ে বোমা বিস্ফোরণ
সাভার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৭:৩০ পিএম   (ভিজিট : ২৮৩)
X

ঢাকার সাভারে স্থানীয়দের ধাওয়ার মূখে জমি দখলে ব্যর্থ হয়ে গুলিবর্ষণ ও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে জমজম নূর বিল্ডাস নামের একটি আবাসন কোম্পানির সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। খবর পেয়ে সাভার মডেল থানার একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সাভারের আলমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে আলমনগর এলাকায় সরকারি খালের বড় একটি অংশসহ খাসজমি ও এক হিন্দু পরিবারের পৈত্রিক জমিও দখলের জন্য সন্ত্রাসী বাহিনী নিয়ে অস্থায়ী সিমানা প্রাচীর নির্মাণ শুরু করে জমজম নূর বিল্ডার্স। এলাকাবাসী দখলারদের বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে সাভার মডেল থানার এসঅই মোখলেছুর রহমান ঘটনাস্থলে আসলে দখল-দাররা তাকেও লাঞ্ছিত করার অভিযোগ উঠে। পরে এলাকাবাসী ধাওয়া দিলে দখলদার জমজম নূর বিল্ডার্সের সন্ত্রাসী বাহিনী ৪টি হাতবোমা বিস্ফোরণ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে সাভার মডেল থানার একাধিক টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দা সুজন চন্দ্র দাস বলেন, তাদের পৈত্রিক প্রায় ৬৩ শতাংশ জমি জমজম নূর বিল্ডার্স দখলে নেয়ার জন্য বালু ফেলে ভরাট করেছে। বাঁধা দিলে নানা ধরনে হুমকি দিচ্ছে। রেকডিও মালিক হওয়া সত্ত্বেও জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এ বিষয়ে তিনি সাভার মডেল থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।

সাভারের বলিয়ারপুর, যাদুরচর, চান্দুলিয়া, হেমায়েতপুর, জয়নাবাড়ি, মধুরচর ও মেইটকাসহ বিভিন্ন এলাকার পানি নিষ্কাশনের একমাত্র পথ বামনী খাল। সেই খালের পানি প্রবাহ বন্ধ করে খালটি ভরাট করছে জমজম নূর বিল্ডার্স। 

সরেজমিনে দেখা যায়, খালের বড় একটি অংশসহ খাসজমি ও এক হিন্দু পরিবারের পৈত্রিক জমিও ভরাট করে সেখানে ইতিমধ্যে দীর্ঘ একটি রাস্তা নির্মাণ ও বেশ কিছু প্লট তৈরি করেছে জমজম নূর বিল্ডার্স। এদিকে খালের শেষদিক দখলের অভিযোগ রয়েছে স্থানীয় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের মালিকানাধীন প্রতিষ্ঠান এসএ হাউজিংয়ের বিরুদ্ধে। এসব প্রতিষ্ঠান বালু ফেলে খাল ভরাট করে প্লট বিক্রয় করছে। 

জমজম নূর বিল্ডার্সের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ বলেন, এগুলোসব আমাদের জমি। আমাদের জমিতে আরা সীমানা প্রাচির দিচ্ছি। সন্ত্রাসী নিয়ে গুলিবর্ষণ ও হাতবোমা বিস্ফোরনের বিষয়ে বলেন, আমরা গুলি কিংবা হাতবোমা বিস্ফোরণ ঘটনাইনি। পাশের একটি ভবন থেকে মেরেছে।

ঘটনাস্থলে উপস্থিত সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, তাই এখন জমিতে কেউ আসতে পারবে না। কোন সীমানা প্রাচীরও দিতে পারবে না। যে পর্যন্ত কোন সমাধান হচ্ছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy