প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৭:৪৯ পিএম (ভিজিট : ২৩৯)

X
গাজীপুর জেলার ভোগড়া বাইপাস এলাকার শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর।
আজ বুধবার মোবাইল কোর্টে আলামিন স্টোর, বাপ্পি স্টোরকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রির দায়ে ১৭ হাজার ও ১৫ হাজার টাকা করে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ৪টি দোকান হতে (২ টি দোকানের মালিক পলাতক ছিল) প্রায় ২১৯৩ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন, গাজীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস। অভিযান শেষে পরিবেশ অধিদপ্তর সাংবাদিকদের জানায়, নিষিদ্ধ পলিথিন এর বিরুদ্ধে গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান চলমান। আমাদের এ অভিযান দীর্ঘস্থায়ী হবে।
তাছাড়াও এ অভিযানে, পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক, সঞ্জিত বিশ্বাস, পরিদর্শক নুরুল আমিন প্রধান, গবেষণাগার সরকারি মাহবুবুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ, আনসারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম