প্রকাশ: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৮:৩১ পিএম (ভিজিট : ৩০০)

X
কৃষি উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ চুরির অভিযোগে আন্ত:জেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় চুরি যাওয়া বেশ কয়েকটি পাওয়ার টিলার শ্যালো মেশিন জব্দ করেছে পুলিশ।
বুধবার (২৩ আগস্ট) সকালে মানিকগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম বার সাটুরিয়া থানায় এক প্রেস বিফ্রিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো, সাটুরিয়ার হরগজ নদীর উত্তর পার গ্রামের মো. রুবেল হোসেন (৩৫), মো. শরীফুল ইসলাম (২৯), রাজু মিয়া (২৬), মো. রাজীব হোসেন (৩০), কামতার কমর দেওয়ান (৩৪) ও ঢাকা জেলার ধামরাই উপজেলার নগৎনগর গ্রামের আব্দুল লতিফ (৫০)।
প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, মানিকগঞ্জের বিভিন্নস্থানে কৃষকদের পাওয়ার টিলার এবং জমিতে পানি দেওয়ার জেনারেটর চুরির অভিযোগ আসার পর আমরা গোপনে খবর নিচ্ছিলাম কারা এগুলো ঘটাচ্ছে। গত ২২ তারিখে এরকম অভিযোগ আসার পর মামলা নিয়ে অভিযোগ পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়।
এবং ৬টি পাওয়ার টিলার, ২টি পুরাতন জেনারেটর যাহার প্রতিটির সাথে ১টি শ্যালো মেশিন সংযুক্ত, ৩টি পানির পাম্পসহ পুরাতন ৬টি স্যালো মেশিন উদ্ধার করে করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লক্ষ ৯৩ হাজার টাকা। গ্রেফতারকৃতরা এ চুরির সাথে জড়িত বলে স্বীকার করেছে। বিভিন্ন স্থান থেকে চুরি করে তারা এ মালামাল ধামরাইতে নিয়ে বিক্রি করতো।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, অভিযান অব্যাহত রয়েছে।
বাবু/জেএম