প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৬:৩৮ পিএম (ভিজিট : ২১৫)

X
২০৪১ সালের মধ্যে পূর্ণাঙ্গ বন্দরে পরিণত হবে পায়রা বন্দর। ধীরে ধীরে পায়রা বন্দরের অপারেশন কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। পায়রা বন্দরের অপারেশন, বন্দর এলাকায় জেটি, স্থাপনা নির্মাণ ও ব্যবহারের বিষয়ক বিধি বিধান এজেন্ট অপারেটর তালিকাভুক্তি, শ্রমিক সরবরাহ বিষয়ক বিধি বিধান, বন্দরের সুযোগ সুবিধা ও বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধি বিষয়ে পটুয়াখালীর পায়রা বন্দর কর্তৃপক্ষ ও অংশীজনদের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বন্দরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পায়রা বন্দরের সদস্য রাজিব ত্রিপুরা, সদস্য ক্যাপটেন জাহিদ হোসেন, পায়রা বন্দরের ডেপুটি কাস্টমস কমিশনার হায়দার আলী।
এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে পায়রা বন্দরের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন খুলনা কাস্টমস কর্মকর্তা সফিউজ্জামন ও বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের স্টেকহোল সৈয়দ মোহাম্মদ আরিফ প্রমুখ।
বাবু/জেএম