প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৭:৪৩ পিএম (ভিজিট : ১৬৮)

X
মিথ্যা সংবাদ প্রকাশ, কুরুচিকর বক্তব্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে রাজবাড়ী গোয়ালন্দে সংবাদ সম্মেলন করেন পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) দুপুরে গোয়ালন্দ উপজেলা আ.লীগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি সিদ্দিক মিয়া, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদল বিশ্বাস, উপজেলা আ.লীগ সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা নূর আলম, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় মেয়র বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ এবং কুরুচিপূর্ণ বক্তব্য ও বিভ্রান্তিকর সংবাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি আরও বলেন, আমার বক্তব্যকে কুচক্রী মহল সুপার এডিটের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে প্রচার করা হয়েছে যা আমারও খারাপ লেগেছে। আমি মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছ।
তিনি বলেন, আমার আচার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি।
বাবু/জেএম