টঙ্গীতে ৬ ডাকাত গ্রেফতার

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি

2023-08-24T20:29:50+00:00
2023-08-24T20:29:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে ৬ ডাকাত গ্রেফতার
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ৮:২৯ পিএম   (ভিজিট : ১৪৯)
X

গাজীপুরের টঙ্গীতে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পশ্চিম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি ডেগার, ১টি কাচিসহ লুণ্ঠিত ৫টি মোবাইল ফোন এবং নগদ ৪৭ চল্লিশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।  গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, সাগর শেখ (২৪), সাগর শেখ (২৪), শান্ত দাস (১৯), হাসেম (২৩), শ্যামল আহমদ (২১), শাহীন (২০)। তারা দীর্ঘদিন যাবত মহাসড়কে যাত্রীবেশে, পথচারী সেজে, টার্গেট শনাক্ত করে সঙ্গবদ্ধভাবে অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে ডাকাতি করে থাকে। 

টঙ্গী পশ্চিম থানা ওসি শাহ আলম জানান, গত মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় অজ্ঞাতনামা ৭/৮ জন আন্তঃজেলা ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে ১টি গাড়ী ভাঙচুর করে ৫টি মোবাইল ও নগদ ৯৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগীরা। এরই প্রেক্ষিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সিসি টিভি ফুটেজ পর্যালোচনা এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার রাতে ডাকাতির ঘটনায় জড়িত অন্তঃজেলা ডাকাত দলের সক্রিস্য ৬ সদস্যকে গ্রেফতার করে। পলাতক অন্য ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy