ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও

2023-08-25T10:30:02+00:00
2023-08-25T10:30:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৭
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ১০:৩০ এএম   (ভিজিট : ২০৬)
X


নরসিংদীর শিবপুরের ইটাখোলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও চারজন। আহতদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জুবায়দুল (৩০)।

পুলিশ জানিয়েছে, রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস  সিলেট যাচ্ছিল। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা নামক স্থানে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যায়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল নেওয়ার পথে একজন ও হাসপাতালের নেওয়ার পর আরও একজন মারা যায়। গুরুতর আহত হয় চারজন। তাদেরকে আশঙ্কাজন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ইটাখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাবু/এ.এস






  বিষয়:   ট্রাক  মাইক্রোবাস 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy