বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

কাজী সোলায়মান সুমন, ঝালকাঠি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে বরিশাল পটুয়াখালী মহাসড়কের উপর বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এম্বুলেন্সের রোগী সহ ৪ জন

2023-08-25T19:23:00+00:00
2023-08-25T19:23:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে আহত ৪
কাজী সোলায়মান সুমন, ঝালকাঠি
প্রকাশ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩, ৭:২৩ পিএম   (ভিজিট : ২৭৯)
X

ঝালকাঠির নলছিটিতে বরিশাল পটুয়াখালী মহাসড়কের উপর বাস ও অ্যাম্বুলেন্সের  মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে এম্বুলেন্সের রোগী সহ ৪ জন আহত হয়েছেন। 

শুক্রবার (২৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে  নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সের সাথে ইসলাম পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের রুগী সহ ৪ জন আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক থেকে অ্যাম্বুলেন্সটি সরিয়ে নেওয়া হয়েছে। বাসটি আমাদের হেফাজতে রয়েছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy