নগরীতে ওয়ান শুটারগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

খুলনার হরিণটানায় একটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজসহ মো. সুমন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

2023-08-26T14:13:27+00:00
2023-08-26T14:13:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নগরীতে ওয়ান শুটারগান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩, ২:১৩ পিএম   (ভিজিট : ১৭৬)
X

খুলনার হরিণটানায় একটি ওয়ান শুটারগান ও ৪ রাউন্ড কার্তুজসহ মো. সুমন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাতে হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সুমন (১৯) হরিণটানা থানার নূর ইসলামের ছেলে।

র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার র‌্যাবের স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কেএমপি খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও চোরাচালান এর উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি রাতে কেএমপি খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজারস্থ্য রাজবাধ রোডের মাহির স্টোরের পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মো. সুমনকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ৪টি কার্তুজ এবং একটি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে কেএমপি খুলনার হরিণটানা থানায় হস্তান্তর করত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

বাবু/জেএম







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy