চট্টগ্রামের ষোলশহরে পাহাড় ধসে বাবা-মেয়ে নিহত

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

রাতভর ভারী বৃষ্টিপাতে আবারো পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলো চট্টগ্রাম নগরীর পাচঁলাইশ থানার ষোলশহর এলাকায় পাহাড়। এসময় মাটি

2023-08-27T17:47:33+00:00
2023-08-27T17:47:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামের ষোলশহরে পাহাড় ধসে বাবা-মেয়ে নিহত
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: রোববার, ২৭ আগস্ট, ২০২৩, ৫:৪৭ পিএম   (ভিজিট : ১৬৭)
X

রাতভর ভারী বৃষ্টিপাতে আবারো পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলো চট্টগ্রাম নগরীর পাচঁলাইশ থানার ষোলশহর এলাকায় পাহাড়। এসময় মাটি চাপা পড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২ জন।

আজ রবিবার (২৭ আগস্ট) সকালে পাঁচলাইশ থানাধীন আই ডব্লিউ কলোনীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কলোনির বাসিন্দা কালা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) ও তার শিশু কন্যা বিবি জান্নাত (৭)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নুরে আলম আশিক বাংলাদেশ বুলেটিনকে বকেন, সকাল ৭ টা ৩৫ মিনিটে পাহাড় ধসের ঘটনায় ২ জনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত্যু ঘোষণা করেন। নিহতেরা বাবা-মেয়ে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম জানিয়েছে, ভোরে নগরীর পাঁচলাইশ এলাকায় একটি কলোনীতে পাহাড় ধ্বসের সংবাদ খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার কাজ চালায়। এসময় আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ইতিপূর্বে একাধিকবার পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে বলা হলেও তারা কেউই তাতে কর্ণপাত করেনি। গতরাতের অবিরাম বৃষ্টির ফলে সকাল সাড়ে সাতটা নাগাদ পাহাড় ধসে একটি ঘরে ওপর পড়ে। এসময় ঘরের বাসিন্দারা সবাই ঘুমিয়ে ছিল৷ 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy