খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১ দালাল আটক

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালালকে আটক করেছে র‍্যাব-৬। পরে তদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে

2023-08-27T20:11:36+00:00
2023-08-27T20:11:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১ দালাল আটক
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: রোববার, ২৭ আগস্ট, ২০২৩, ৮:১১ পিএম   (ভিজিট : ১৮০)
X

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালালকে আটক করেছে র‍্যাব-৬। পরে তদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়। আজ রবিবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এ অভিযান চালানো হয়।

সংঘবদ্ধ দালাল চক্রটি দীর্ঘদিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আসা সাধারণ রোগীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছিল। সেই সঙ্গে বিভিন্ন নিম্নমানের ক্লিনিকে নিয়ে পরীক্ষা-নিরিক্ষার নামে প্রতারণা করে আসছিল।

গ্রেপ্তার হওয়া দালাল চক্রের সদস্যরা হলো লিটন মন্ডল(৩২), জোতির্ময় শীল(২৮), মো. শিফাজুর রহমান(২৮), রিয়াজুল ইসলাম(৩০), ফিরোজ হোসেন(২৭), ফারুক হোসেন(৩৩), ওসমান শেখ(২৯), সিমা বেগম(৩০), আরাফাত আদ্রঙ্গী(২৮), গোলাম রহমান(৩১) এবং আব্দুল্লাহ আল মাহমুদ(২৭)।

গ্রেপ্তারকৃত প্রত্যেককে এক হাজার করে অর্থদণ্ড এবং আসামি লিটন মন্ডল (৩২), জোতির্ময় শীলকে (২৮) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy