দৈনিক বাংলার দুই সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

দৈনিক বাংলার দুই সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তারা হলেন দৈনিক বাংলার রিপোর্টার আরিফুজ্জামান তুহিন ও

2023-08-28T19:21:47+00:00
2023-08-28T19:21:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দৈনিক বাংলার দুই সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৭:২১ পিএম   (ভিজিট : ১৬৯)
X

দৈনিক বাংলার দুই সাংবাদিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তারা হলেন দৈনিক বাংলার রিপোর্টার আরিফুজ্জামান তুহিন ও ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু। রবিবার (২৭ আগস্ট) বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত (সদর) এর বিচারক কৌশিক আহাম্মদ খোন্দকার এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের গত ৬ জানুয়ারি দৈনিক বাংলা পত্রিকার প্রধান শিরোনামে ‘২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই’ শীর্ষক প্রকাশিত সংবাদে মনগড়া তথ্য দিয়ে ২০ জনকে টার্গেট করে এবং ২০ জনের নাম প্রকাশ করে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে দৈনিক যুগান্তরের তখনকার স্টাফ রিপোর্টার ও বৈশাখী টেলিভিশন এবং দৈনিক সংবাদের সাবেক কক্সবাজার প্রতিনিধি সাংবাদিক শফিউল্লাহ শফির নামও প্রকাশ করেন। পরে ১০ জানুয়ারি শফিউল্লাহ শফি বাদী হয়ে দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু ও রিপোর্টার আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। 

আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার জেলা ডিবি পুলিশের ওসিকে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। ডিবি পুলিশের ওসি আদালতের নির্দেশনা মতে ইন্সপেক্টর সুজন কান্তি বড়–য়াকে মামলাটি তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। তদন্তকারি কর্মকর্তা দীর্ঘ ৬ মাস তদন্ত শেষে গত ১৫ জুন আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। ধার্য তারিখ মতে আদালত ৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে দুই আসামি যথাক্রমে আরিফুজ্জামান তুহিন ও শরিফুজ্জামান পিন্টুকে গত ২৭ আগস্টের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছিলেন। কিন্তু গত ২৭ আগস্ট রবিবার দুই আসামি আদালতে হাজির না হওয়ায় দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত (সদর) এর পেশকার আমির হোসেন বলেন, গত ১০ জানুয়ারি সাংবাদিক শফিউল্লাহ শফির দায়ের করা শতকোটি টাকার মানহানি মামলার দুই আসামীকে রবিবার (২৭ আগস্ট) আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু উক্ত আসামি হাজির না হওয়ার কারণে আদালত দুই জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। উক্ত আসামিদ্বয় হলেন আরিফুজ্জামান তুহিন ও শরিফুজ্জামান পিন্টু।

বাদী পক্ষের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আয়াছুর রহমান বলেন, বিগত ৬ মাস তদন্ত শেষ করে মামলা তদন্তকারি কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেছিলেন। ওই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারক দুই আসামিকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আসামিরা হাজির না হওয়ার কারণে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy