প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৬:১৫ পিএম (ভিজিট : ২২০)

X
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার একটি বাসায় মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রথমিকভাবে একে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
আজ মঙ্গলবার (২৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টার নাগাদ ইপিজেড থানাধীন ব্যাংক কলোনীর শাহ আলম কন্ট্রাক্টরের ভবনে এই ঘটনা ঘটে। নিহতেরা হলেন শাহনাজ বেগম (৩৩) ও তার ৩ বছর বয়সী মেয়ে ইভা আক্তার।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বাংলাদেশ বুলেটিনকে জানান, দাম্পত্য কলহের জেরে মা তার শিশু কন্যাকে নিয়ে এক রশিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি। তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বাবু/জেএম