চাটখিলে ব্রীজের পুনর্নির্মাণের অভাবে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী)

সারাবাংলা

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর-বদলকোট সড়কে অবস্থিত ব্রীজটি পুনর্নির্মাণের অভাবে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। বর্তমানে ব্রীজটি এখন মরণ ফাঁদে

2023-08-29T20:15:27+00:00
2023-08-29T20:15:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাটখিলে ব্রীজের পুনর্নির্মাণের অভাবে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী
মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৮:১৫ পিএম   (ভিজিট : ৩৭০)
X

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর-বদলকোট সড়কে অবস্থিত ব্রীজটি পুনর্নির্মাণের অভাবে ক্ষতিগ্রস্ত গ্রামবাসী। বর্তমানে ব্রীজটি এখন মরণ ফাঁদে পরিণিত হয়েছে । 

মঙ্গলবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রীজটি দিয়ে যান চলাচল পুরোটাই বন্ধ রয়েছে, র্দীঘদিন ধরে এটি সংস্কারের কোন ব্যবস্থা হয়নি।

স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক জানান, দীর্ঘ্য ৫ বছর ধরে এই ব্রীজটি অর্ধেক ভেঙ্গে পড়ে আছে। এই ব্রীজটি হলো রেজ্জাকপুর হতে বদলকোট যাওয়ার প্রধান সড়ক। শতশত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রীজটি দিয়ে চলাচল করছে। প্রাইভেট কার, মোটর সাইকেল, সিএনজি ও অটোরিক্সা বিভিন্ন ধরনের যান চলাচলে বিপদজনক হয়েছে পড়েছে।  ব্রীজটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীরা যাতায়াত করতে চরম অসুবিধায় পড়ছে। 

স্থানীয় ব্যবসায়ী রাসেল জানান, ব্রীজটি নির্মিত না হওয়ায় আমরা দীর্ঘদিন থেকে চরম ভোগান্তির শিকার হচ্ছি এবং এলাকাবাসী কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা ব্যবসায়ীরা নিজ অর্থায়নে কিছু কাঠ দিয়ে কোন ভাবে চলাচলের ব্যবস্থা করেছি। তবে ব্রীজটির পাশে অবস্থিত রেজ্জাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের বিদ্যালয়ে আসা-যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ব্রীজটি নির্মাণের ব্যাপারে বদলকোট ইউপি চেয়ারম্যান সোলায়মান শেখ জানান, আমি এই ব্যাপারে উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাহাত আলী পাটোয়ারী জানান, ব্রীজটি সরেজমিনে তদন্ত করা হয়েছে এবং এই ব্রীজটি  পুনর্নির্মাণের জন্য জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সর্বাত্নক চেষ্টা চলছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy