শার্শায় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচার-প্রচারণা

বেনাপোল (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য নাজমুল হাসানের দিক নির্দেশনা অনুযায়ী সরকারের

2023-08-29T20:43:57+00:00
2023-08-29T20:43:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শার্শায় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকান্ডের প্রচার-প্রচারণা
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৩৭৫)
X

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য নাজমুল হাসানের দিক নির্দেশনা অনুযায়ী সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূল পর্যায়ে তুলে ধরতে ও শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে যশোরের শার্শা উপজেলার নিজাম পুর ইউনিয়ানে সাধারণ মানুষের মাঝে প্রচার প্রচারণা চালায় শার্শা উপজেলার তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
 
মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৪টায় শুরু হয় কুশল বিনিময় ও বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার প্রচারণা। প্রচার প্রচারণায় সংক্ষিপ্ত বক্তব্য নেতাকর্মীরা বলেন,  আমাদের নেত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা একজন যোগ্য নেত্রী।  তিনি মানুষকে স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। আমরা এই আসনের সাধারণ মানুষের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা ও সাড়াপাচ্ছি। তৃণমুল আওয়ামী লীগের ত্যাগী ও নিঃস্বার্থ কর্মীরা এবং সাধারণ মানুষ যেইভাবে উজ্জীবিত হয়ে আছেন আমরা মনে করি (যশোর-১) শার্শা আসনে আওয়ামী লীগ থেকে জননেতা নাজমুল হাসানকে দলীয় প্রতীক নৌকার মনোনয়ন দেয়া হলে খুব সহজভাবেই এই আসনে জাতির পিতার নৌকা, শেখ হাসিনার নৌকা জয় পাবে।

কারণ এই আসনের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, যারা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করেন, যারা শেখ হাসিনাকে ভালোবাসেন, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য নিজের সবকিছু উৎসর্গ করতে দ্বিতীয়বার চিন্তা করেন না তাঁরা এই শার্শায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাজমুল হাসানের বিকল্প কিছু নাই বলে মনে করছি।

উক্ত প্রচার প্রচারণার উপস্থিত ছিলেন,যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী সরদার শাহরিন আলম বাদল। শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক হাজী মোহাম্মদ বাবলু মিয়া । শার্শা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি অহেদুজ্জামান অহেদ, সহ শার্শা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy