লোহাগড়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়নের দক্ষিন পাংখারচর গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষ হাতুড়ি ও লাঠি

2023-08-29T21:03:24+00:00
2023-08-29T21:03:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৯:০৩ পিএম   (ভিজিট : ৪১৩)
X

নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়নের দক্ষিন পাংখারচর গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতি পক্ষ হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে একজনকে হত্যা করেছে। এদিকে প্রতিপক্ষের নিহতের খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে অপর একজন বৃদ্ধ মারা গেছে। 

নিহত এস এম বরকত আলী ওরফে সাহেব (৬৫) দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ার মৃত আলফু শেখের ছেলে। পেশায় তিনি একজন দলিল লেখক। আর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া বৃদ্ধ হলেন একই গ্রামের মৃত রউফ মোল্যার ছেলে কেরামত মোল্যা (৭২) ঘটনাটি ঘটেছে উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের কাজীপাড়ায়। 

পুলিশ এলাকাবাসী ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, ইতনা ইউনিয়নের দক্ষিণ পাঙ্খারচর গ্রামের কাজীপাড়ার এস এম বরকত আলীর সাথে একই গ্রামের কেরামত মোল্যার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । মঙ্গলবার (২৯ আগষ্ট) বিকাল সাড়ে ৫টার দিকে বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য উভয় পক্ষ পাংখারচর চৌরাস্তা বাজারে সালিশে বসেন। জমির কাগজপত্র দেখার সময় উভয়পক্ষের মধ্যে বাক বিতাণ্ডার এক পর্যায়ে কেরামতের ছেলে নেপাল ও রকির নেতৃত্বে রুনু, হামীম,আমীন সহ ৮/১০ জন মিলে হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে এস এম বরকত আলী ওরফে সাহেবকে হত্যা করে। হত্যার খবর শুনে প্রতিপক্ষের প্রধান বৃদ্ধ কেরামত মোল্যা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

এ ব্যাপারে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy