মাদক কারবারি হীরা মাঝি গ্রেপ্তার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য আইনের ১৬টি মামলার পলাতক আসামি ৩০৩ পিস ইয়াবা ও ১০ বোতল

2023-08-30T20:59:35+00:00
2023-08-30T20:59:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাদক কারবারি হীরা মাঝি গ্রেপ্তার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩, ৮:৫৯ পিএম   (ভিজিট : ২০৮)
X

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকদ্রব্য আইনের ১৬টি মামলার পলাতক আসামি ৩০৩ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিলসহ শীর্ষ মাদক কারবারি হীরা মাঝিকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। 

মঙ্গলবার বিকেলে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী বুধবার ভোর রাতে হীরা মাঝির বাড়ির পাশের একটি বাগান থেকে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। হীরা মাঝি উপজেলার কটকস্থল গ্রামের মজিবুর রহমান ওরফে ইঙ্গুল মাঝি ছেলে। 

এ ঘটনায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক সহিদুল ইসলাম বাদী হয়ে ধৃত মাদক কারবারি হীরা মাঝি ও পলাতক মাদক বিক্রেতা মহরজান বেগমকে আসামি করে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বাদী মডেল থানার সেকেন্ড অফিসার সহিদুল ইসলাম বলেন, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ওসি মো. আফজাল হোসেনের নির্দেশনায় কটকস্থল এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যাওয়ার সময় হীরা মাঝিকে ৩০৩ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy