ধামরাইয়ে শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত
সুমন আহমেদ, ধামরাই (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩, ৮:৪৯ পিএম (ভিজিট : ৪২৮)

X
ঢাকার ধামরাই উপজেলায় মাধ্যমিক পর্যায়ে নতুন বাস্তবায়নের অগ্রগতি মূল্যায়নের লক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক বর্ণাঢ্য আয়োজনে শিক্ষা উপকরণ মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগষ্ট) ধামরাইয়ের হার্ডিঞ্জ স্কুল এন্ড কলেজে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত শিক্ষা উপকরণ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহীন আশরাফী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী।
এসময় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে এ আয়োজন অত্যন্ত আনন্দঘন পরিবেশে উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪২টি স্কুল/মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ হাতে বানানো বিভিন্ন শিক্ষা উপকরণ নিয়ে মেলায় অংশগ্রহণ করে।
বাবু/জেএম