ট্রলার বিস্ফোরণ: ১২ জেলের ১০ জনের অবস্থা আশঙ্কাজনক

রাশেদুল ইসলাম, কক্সবাজার

সারাবাংলা

কক্সবাজার পৌর-শহরের নুনিয়ারছড়া ৬ নম্বর ঘাটে ট্রলার বিস্ফোরণের ঘটনায় ১২ জেলের মধ্যে ১০ জনের শরীরের ৭০ ভাগ পুড়ে

2023-09-01T18:41:45+00:00
2023-09-01T18:41:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ট্রলার বিস্ফোরণ: ১২ জেলের ১০ জনের অবস্থা আশঙ্কাজনক
রাশেদুল ইসলাম, কক্সবাজার
প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪১ পিএম   (ভিজিট : ১৪৭)
X

কক্সবাজার পৌর-শহরের নুনিয়ারছড়া ৬ নম্বর ঘাটে ট্রলার বিস্ফোরণের ঘটনায় ১২ জেলের মধ্যে ১০ জনের শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

দগ্ধ জেলেরা হলেন, আইয়ুব, ওসমান, দীল মোহাম্মদ, রফিক, মনির, শফিকুল, আরমান, রহিম, রহিমুল্লাহ, আলী আকবর, শাহিন ও দুলাল মাঝি। দৈনিক বাংলাদেশ বুলেটিনকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশিকুর রহমান। তিনি বলেন, বাকি দুজনের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তাদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, ঘাটে নোঙর করা অবস্থায় ফিশিং ট্রলারটির ভেতরে থাকা সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম রেফার করা হয়। বাকি দুজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অবস্থায় সিলিন্ডার বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি।

ওসি বলেন, আহত সবাই মো. সেলিমের মালিকানাধীন দুলাল মাঝির ফিশিং ট্রলারের জেলে। তারা কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ড কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা।

উল্লেখ্য শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পৌর-শহরের নুনিয়ারছড়া ৬ নম্বর ঘাটে ট্রলারে বিস্ফোরণের ঘটনা ঘটে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy