মঠবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পি‌রোজপু‌রের মঠবাড়িয়ায় দ্বিধাবিভক্ত উপজেলা বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পুলিশ পাহারায় ৪ ভা‌গে পৃথক স্থা‌নে পালিত হয়েছে। শুক্রবার সকালে

2023-09-01T20:25:13+00:00
2023-09-01T20:25:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মঠবাড়িয়ায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২৫ পিএম   (ভিজিট : ৩৪৯)
X

পি‌রোজপু‌রের মঠবাড়িয়ায় দ্বিধাবিভক্ত উপজেলা বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পুলিশ পাহারায় ৪ ভা‌গে পৃথক স্থা‌নে পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা বিএনপির আহবায়ক রুহুল আমিন দুলাল এর নেতৃত্বে শহীদ মিনার থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বালুর মাঠে গিয়ে শেষ হয়। 

এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ ম ইউসুফুজ্জামান, সালাহউদ্দিন ফারুক, জসিম ফরাজী, সাবেক ছাত্রদল নেতা রিয়াজ উদ্দিন। 

অপরদিকে দুপুরে কে এম লতীফ সুপার মার্কেটে উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর ছিদ্দিক বাদল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম ফেরদৌস রুম্মান, নাজমুল আহসান কামাল মুন্সি, সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা প্রমুখ। 

অপর‌দি‌কে বিকেলে জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ূন কবীরের নেতৃত্বে এক বিশাল র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামিম মৃধার সভাপতিত্বে সমবায় মার্কেটে আরও একটি প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা শামীম মৃধা, গোলাম মাওলা শাহীন প্রমুখ।

এদিকে দ‌লের এ ক্রা‌ন্তিল‌গ্নে দ্বন্দ্ব বি‌ভেদ দে‌খে সাধারণ নেতাকর্মী‌দের মা‌ঝে ‌মিশ্র প্রতি‌ক্রিয়ার সৃ‌ষ্টি হ‌য়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy