কমলগঞ্জে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৮টায়

2023-09-02T18:28:19+00:00
2023-09-02T18:28:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৮ পিএম   (ভিজিট : ৪০৬)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ৮টায় কেন্দ্রীয় বিএনপি সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর খুশালপুরস্থ বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

কমলগঞ্জ পৌর যুবদলের আহবায়ক তালুকদার মো. নাজিম উদ্দিন রনির সঞ্চালনায় ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

কমলগঞ্জ পৌর বিএনপির সভাপতি সুয়েব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির একাংশের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদুর রহমান খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাক তোফাজ্জল হোসেন টিটু, পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান, সদস্য সচিব নোমান আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সৈয়দ এবাদুল হোসেন জেমস প্রমুখ।

এসময় কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy