ডোমারে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমার থানা পুলিশ ডাকাতি মামলার আসামি নরেশ চন্দ্র দাশ ওরফে টন্নাকে(৩৩) গ্রেফতার করেছে। নরেশ চন্দ্র দাশ সদর

2023-09-02T18:44:54+00:00
2023-09-02T18:44:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে ডাকাতি মামলার আসামি গ্রেফতার
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৪ পিএম   (ভিজিট : ২৪২)
X

নীলফামারীর ডোমার থানা পুলিশ ডাকাতি মামলার আসামি নরেশ চন্দ্র দাশ ওরফে টন্নাকে(৩৩) গ্রেফতার করেছে। নরেশ চন্দ্র দাশ সদর উপজেলার বেড়াডাঙ্গা জেলেপাড়ার কাল্ঠু  চন্দ্র দাসের ছেলে। বর্তমানে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বিলাই চন্ডিতে পরিবার নিয়ে বসবাস করছিল। গ্রেফতারকালে ডাকাতি কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানা পুলিশ পার্বতীপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। থানা সূত্রে জানা যায়, চলতি বছরের গত  ১মে রাত্রিবেলা ডোমারের ছোটরাউতা ব্রাম্মণপাড়ায় বিজয় চক্রবর্তীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই দিনেই অজ্ঞাতনামা ১২-১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ইতিপূর্বে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, নরেশ চন্দ্র দাশের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। সে একাধিক ডাকাতি মামলার আসামি।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy