পাইকগাছায় বিভিন্ন মামলায় ১১ জন আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

সারাবাংলা

খুলনার পাইকগাছায় বিভিন্ন মামলায় ১ জন নারীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানাগেছে, শুক্রবার (১ সেপ্টেম্বর)

2023-09-02T20:25:14+00:00
2023-09-02T20:25:14+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পাইকগাছায় বিভিন্ন মামলায় ১১ জন আটক
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২৫ পিএম   (ভিজিট : ১৬৫)
X

খুলনার পাইকগাছায় বিভিন্ন মামলায় ১ জন নারীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানাগেছে, শুক্রবার  (১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন হরিঢালী ইউনিয়নের মাহমুদকটী গ্রামের মৃত রামপদ মন্ডলের ছেলে গৌরপদ মন্ডল, সোনাতনকাটী গ্রামের বক্স গাজীর ছেলে হাকিম গাজী, উত্তর সলুয়া গ্রামের পুলিন বিহারী বৈদ্য’র ছেলে সঞ্জয় কুমার বৈদ্য, একই গ্রামের জসিম উদ্দীন  সরদারের ছেলে জুনাইদুর রহমান, কপিলমুনি ইউনিয়নের জাফর আলী বিশ্বাসের ছেলে আক্তারুল বিশ্বাস, একই ইউনিয়নের বিরাশী গ্রামের মমিন গাজীর ছেলে সুবাহান গাজী, গড়ইখালী ইউনিয়নের রউফউদ্দীন সানার ছেলে তাজমুল সানা, তাজমুলের স্ত্রী কুলসুম বেগম, পৌরসভার বাতিখালী গ্রামের কাজী আব্দুস সালাম বাচ্চুর ছেলে সবুজকে আটক করে। 

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, আটককৃত সকল আসামিকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy