ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছেন অস্থায়ী শ্রমিকরা। এর ফলে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।রোববার (৩

2023-09-03T11:02:26+00:00
2023-09-03T12:01:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ১১:০২ এএম  আপডেট: ০৩.০৯.২০২৩ ১২:০১ পিএম  (ভিজিট : ১৭৩)
X


রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছেন অস্থায়ী শ্রমিকরা। এর ফলে ঢাকার সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকালে মালিবাগে রেললাইন অবরোধ করেন রেল বিভাগের অস্থায়ী শ্রমিকরা। তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অবরোধ করা হয়েছে রেললাইন। এতে সকাল ১০টার পর থেকে রাজধানীতে রেল যোগাযোগ বন্ধ রয়েছে বলে জানা গেছে।

এদিকে, এর ফলে ভোগান্তিতে পড়েছেন বহু ট্রেনযাত্রী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা রাজধানীর উদ্দেশে রওনা করেছেন কিংবা রাজধানী থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছিলেন, এসব যাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

বাবু/এ.এস





  বিষয়:   যোগাযোগ  বিচ্ছিন্ন 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy