শ্রীমঙ্গলে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

শ্রীমঙ্গলে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে শ্রীমঙ্গল

2023-09-04T15:04:30+00:00
2023-09-04T15:04:30+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
শ্রীমঙ্গলে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩:০৪ পিএম   (ভিজিট : ১৩১)
X

শ্রীমঙ্গলে মসলার উন্নতজাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সোমবার সকালে শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শুরু হয়।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন সোনালিসা সুইটি, মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. শাহীনুজ্জামান, শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুকুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত ২ দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার ৯ ইউনিয়নের ৩০ জন কৃষান-কৃষানী অংশগ্রহণ করছেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy