মিথ্যা সংবাদের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ-সমাবেশ

মো. ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

সারাবাংলা

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি'র বিরুদ্ধে জাতীয়

2023-09-04T15:49:52+00:00
2023-09-04T15:49:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মিথ্যা সংবাদের প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ-সমাবেশ
মো. ফারুক হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৪৯ পিএম   (ভিজিট : ১২৯)
X

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি'র বিরুদ্ধে জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ। 

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা'র সঞ্চালনায় ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা, রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশীদ ফরাজি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তছলিম উদ্দিন রুবেল।

এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সহ-সভাপতি ওলি উল্যাহ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম পিসি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তালেবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, সুসংগঠিত আওয়ামী লীগকে বিনষ্ট করতে একটি চক্র ওঠে পরে লেগেছে। সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে এমন ষড়যন্ত্র করে আসছে ঐ চক্রটি। জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকায় এমন মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy