প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩৫ পিএম (ভিজিট : ১৪৪)

X
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুধসর ইউনিয়নের ভাটই গ্রামে দু’পক্ষের মারামারিতে বিল্লাল হোসেন (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার রাত দেড়টার দিকে ফরিদপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত বিল্লাল হোসেন ভাটই আদর্শপাড়ার মৃত নূর ইসলামের ছেলে। সে ভারতের ব্যাঙ্গালুরে মুদি-ব্যবসা করতেন। রোববার বেলা ১২ টার দিকে তিনি দেশে ফিরেছেন।
বিল্লাল হোসেনের ছেলে জিহাদ জানান, শনিবার দুপুরে ঝিনাইদহ শহরে তাদের প্রতিবেশী শাকিল হোসেনকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধর করে তার ফুপাতো ভাই সাগরের বন্ধুরা। এ নিয়ে ওইদিন বিকেলে শাকিল গ্রামে ফিরে পরিবারকে জানালে জিহাদের পরিবারের সাথে বাকবিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরই জের ধরে রোববার বিকেলে উভয় পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হয়। এতে আহত হয় জিহাদের পিতা বিল্লাল হোসেন।
সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে ফরিদপুরে গিয়ে মারা যায় বিল্লাল। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভাটই পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ বেলায়েত হোসেন বলেন, প্রতিবেশীদের সাথে বাকবিতণ্ডা ও মারামারি হয়। বিল্লাল হোসেনের মৃত্যু আঘাতজনিত নাকি হার্টএ্যাটাক তা ময়নাতদন্তের পর জানা যাবে।
বাবু/জেএম