প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫৪ পিএম (ভিজিট : ১৫৭)

X
“ই -পাসপোর্ট সেবায় আবেদন করে খুব তাড়াতাড়ি পাসপোর্ট হাতে পেয়েছি। যা কখনো ভাবতেও পারিনি। গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করার পরে অল্প সময়ের মধ্যে যাচাই-বাছাই ক্রমে পাসপোর্ট আমার হাতে এসেছে। কোন দালাল এর কাছে যেতে হয়নি। সরাসরি অফিস প্রধানের কাছ থেকে সেবা পেয়েছি। আবেদন সংক্রান্ত বিষয়ে প্রথমে বুঝতে কষ্ট হলে পাসপোর্ট অফিস থেকে আমাকে আবেদনের নিয়ম বুঝিয়ে দেওয়া হয়। আগের চেয়ে অনেক গতিশীল পাসপোর্ট অফিস।” আবেগ আপ্লুত হয়ে এসব কথা বলেন, গাজীপুর জেলার বাসন থানা এলাকার স্থায়ী বাসিন্দা, আব্দুর রহমান। নিজে ও পরিবারের সকলের পাসপোর্ট করা নিয়ে খুব চিন্তিত ছিলেন। ই-পাসপোর্ট অথবা অনলাইন সেবার কারণে এত দ্রুত সময় পাসপোর্ট হাতে পাবেন ভাবতেও পারেননি আব্দুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, অনলাইন সেবা অর্থাৎ ই-পাসপোর্ট সেবার কারণে ভোগান্তি এখন লাগবে। আবেদন থেকে শুরু করে পাসপোর্ট হাতে পাওয়া পর্যন্ত সব এখন ই-পাসপোর্ট এর মাধ্যমেই করা হচ্ছে। যাতে করে নেই দালালের খপ্পড় কোন কর্মকর্তাদের হয়রানি শিকার হতে হয় না। তাছাড়াও প্রবাসীদের জন্য চাহিদা মোতাবেক ৫ থেকে ৮দিনের মধ্যে পাসপোর্ট বিতরণ করা হচ্ছে। বর্তমানে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ পাসপোর্ট বিতরণে সেবা গ্রহীতাদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
উপ-পরিচালক বলেন, গাজীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস আগের চেয়ে গতিশীল। বিশেষ করে প্রবাসীদের জন্য বিশেষ ব্যবস্থা। অনলাইন সেবার মাধ্যমে আগের সেই ভোগান্তি দূর করা সম্ভব হয়েছে।
অফিসের অধীক্ষক বলেন, পাসপোর্টের অনলাইন সেবা সবসময় নখ দর্পণে রাখা হয়েছে। কর্মকর্তারা ই পাসপোর্ট এর মাধ্যমে সেবা দিয়েও খুশি। আগের মত নেই দীর্ঘ লাইন নেই কোন ভোগান্তি। গাজীপুরে জনবহুল এলাকা থাকার পরেও অনলাইনের কারণে সেবা দিতে সক্ষম আঞ্চলিক পাসপোর্ট অফিস।