প্রকাশ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৪ পিএম (ভিজিট : ১৪৯)

X
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজি মামলার ০১ জন এজাহার ভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ( ৪ সেপ্টেম্বর) সকালে এ.এস.এম ইছা খান সঙ্গীয় ফোর্সসহ উত্তর দৌলতদিয়া পোড়াভিটা সংলগ্ন ‘রবিন জুয়েলার্স’ নামক জুয়েলার্স এর সামনে কাঁচা রাস্তার উপর হতে মাদক কারবারি মো. জুয়েল হোসেন (৩২)কে ৩ গ্রাম হিরোইন সহ আটক করে। সে রাজাবাড়ী জেলার শ্রীপুর বাসটার্মিনাল এলাকার মো. আবু বক্কর সিদ্দিক ওরফে কহিল উদ্দিন গায়েনের ছেলে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মুল্য ৩০ ত্রিশ হাজার টাকাও বেশি। এর বিরুদ্ধে বিভিন্ন ধারায় আরো ০৩ টি মামলা রয়েছে।
এছাড়াও এসআই রাখাল চন্দ্র দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আরেক আসামি মারুফ কাজী (২০)কে গ্রেপ্তার করে। সে দৌলতদিয়ার পূর্ব পাড়ার (যৌনপল্লির) জুলি বাড়িওয়ালীর ছেলে। এর বিরুদ্ধে বিভিন্ন ধারায় আরও ০৩ মামলা রয়েছে। পরে আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বাবু/জেএম