সরাইলে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া

সারাবাংলা

সরাইলে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের

2023-09-05T15:51:30+00:00
2023-09-05T15:51:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চোর সন্দেহে
সরাইলে গণপিটুনিতে ১ জনের মৃত্যু
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৫১ পিএম   (ভিজিট : ১১৪)
X

সরাইলে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয়েছে এক যুবকের। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ব্রাক্ষণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া এলাকায়। 

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি একই এলাকার আলী আফজল মিয়ার ছেলে বজলু মিয়া (২৫)। এবং তার সাথে জড়িত থাকার দায়ে একই এলাকার সফিকুল ইসলামের ছেলে সুজন মিয়া (২৪) গুরুতর আহত। 

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ৩টার দিকে সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আলফাজ মিয়ার বাড়িতে লোপাড়া গ্রামের  আফজাল মিয়ার ছেলে বজলু মিয়া ও সফিকুল ইসলামের ছেলে সুজন মিয়া (২৪) গৃহে চুরি করার সময় জনতার হাতে ধরা পড়ে। এসময় উত্তেজিত জনতা তাদের এলোপাতাড়ি মারপিট করলে ঘটনাস্থলেই বজলু মিয়া মারা যান। এবং সাথে থাকা সুজন মিয়া গুরুতর আহত হয়।

সরাইল থানার ওসি এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। অপর আহত সুজন মিয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসারত আছে। গণপিটুনির ব্যাপারে কোন মামলা হয়েছে কী না বা পুলিশ কোন মামলা করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি জানান যেহেতু ভিকটিমদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি রয়েছে। তাই পুলিশ বাদী হয়ে আর কোন মামলার প্রয়োজন নাই। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy