টেকনাফে ইয়াবাসহ আটক ৪

সাইফুল ইসলাম, টেকনাফ

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবাসহ ৪ পাচারকারীকে আটক। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড

2023-09-05T16:35:01+00:00
2023-09-05T16:35:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেকনাফে ইয়াবাসহ আটক ৪
সাইফুল ইসলাম, টেকনাফ
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৩৫ পিএম   (ভিজিট : ১২৭)
X

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৮ হাজার পিস ইয়াবাসহ ৪ পাচারকারীকে আটক। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইয়াবার একটি চালান মিয়ানমার হতে টেকনাফের মুন্ডার ডেইল ঘাট হয়ে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ এর নেতৃত্বে টেকনাফের মুন্ডার ঢেইল ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন সময়ে রাত ১:৩০ মিনিটের সময় মুন্ডার ঢেইল ঘাটে সমুদ্র হতে আগত একটি ফিশিং বোট হতে সন্দেহজনক ৪ ব্যক্তিকে নামতে দেখা যায়। কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দিলে বোটটি পুনরায় সমুদ্রের দিকে চলে যায়। এবং নেমে যাওয়া ব্যক্তিরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে উক্ত ০৪ জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদেরকে তল্লাশি করে মো. ইয়াছিন (৩৬) এর নিকট থাকা একটি পলি ব্যাগ হতে ২৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy