খুলনায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

খুলনায় মাছের ঘের থেকে অজ্ঞাত এক যুবকের (২৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে খানজাহান

2023-09-05T18:18:26+00:00
2023-09-05T18:18:26+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
খুলনায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৬:১৮ পিএম   (ভিজিট : ১৫৬)
X

খুলনায় মাছের ঘের থেকে অজ্ঞাত এক যুবকের (২৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে খানজাহান আলী (র.) সেতুর (রূপসা সেতু) টোল প্লাজা সংলগ্ন একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপসা থানা পুলিশের ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, রূপসা সেতুর টোল প্লাজা সংলগ্ন এসএম আমজাদ হোসেনের মাছের ঘেরে যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy