তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ হলে

2023-09-05T18:49:11+00:00
2023-09-05T18:49:11+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৯ পিএম   (ভিজিট : ২৪১)
X

তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ হলে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মো. জাকির খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শ্রম অধিদপ্তরের উপ পরিচালক মাসুদা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন, শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন। 

এসময় সমিতির কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সদস্যদের সম্মতিক্রমে মোহাম্মদ আলী, আলহাজ্ব শেখ শাহ আলম ও শাখাওয়াত হোসেনকে নির্বাচন কমিশনার নির্বাচন করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। 

এছাড়াও বক্তব্য রাখেন, ঠিকাদার জিল্লুর রহমান, ঠিকাদার আব্দুস সামাদ, ঠিকাদার আব্দুর রহিম, ঠিকাদার আলাউদ্দিন, ঠিকাদার শাখাওয়াত হোসেন, ঠিকাদার কবির হোসেন, ঠিকাদার আবুল কালাম আজাদ, ঠিকাদার এবিএম রফিকুল আলম ভুইয়া, ঠিকাদার আব্দুল বারী ও ঠিকাদার জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন জোনাল অফিসের ঠিকাদারবৃন্দ।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy