নড়াইলে ৫ মাদক কারবারি গ্রেফতার

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় ১ কেজি ১’শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ২৫ হাজার টাকাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার

2023-09-05T20:37:41+00:00
2023-09-05T20:37:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ৫ মাদক কারবারি গ্রেফতার
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩৭ পিএম   (ভিজিট : ৪৪৩)
X

নড়াইলের লোহাগড়ায় ১ কেজি ১’শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ২৫ হাজার টাকাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে লোহাগড়া থানার পাচুড়িয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লোহাগড়া থানার চর মল্লিকপুর গ্রামের মৃত আব্দুল আলিমের ছেলে রফিক মল্লিক (৪১), পাচুড়িয়া গ্রামের চান মিয়া শেখের ছেলে মো. ইউসুফ শেখ (৪০), কুমারকান্দা গ্রামের মো. সুজন শেখের ছেলে মিকাইল শেখ (৩০), চর আড়িয়ারা গ্রামের বদরুদ্দোজা মোল্যার ছেলে মো. ইমদাদুল হক বাপ্পি (৩৮) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আলী আসরাফ আলীর ছেলে আব্দুর হক (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিনের দিক নির্দেশনায় এসআই কে এম তৌফিক আহমেদ টিপু, এএসআই ছদরুল আলম সঙ্গীয় ফোর্সসহ লোহাগড়া থানার পাচুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট থেকে গাঁজা বিক্রির নগদ ২৫ হাজার টাকা ও ১কেজি ১’শ গ্রাম গাঁজা উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy